ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরানপুরে মানব উন্নয়ন সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : র‍্যালি ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 28

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পরানপুরে অনুষ্ঠিত হলো স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরানপুর মানব উন্নয়ন সংস্থা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ফ্রি চিকিৎসা ক্যাম্প।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য ও সাধারণ জনগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  পরানপুর মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মোঃ সুমন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক হুমায়ুন মাস্টার ও সমাজসেবক তাজুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রচার সম্পাদক মোঃ পারভেজ হোসেন। এছাড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেন-সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরানপুর মানব উন্নয়ন সংস্থা শুরু থেকেই জনকল্যাণে কাজ করে যাচ্ছে। গত চার বছরে সংস্থাটি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছে।”

তারা আরও জানান, প্রতি দুই মাস অন্তর সংস্থাটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে। ২০২৪ সালে শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় ১২০ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয় এবং ১৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

সভাপতি মোঃ আশরফুল ইসলাম জানান, “২০২৫ সালেও আমরা আরও বড় পরিসরে শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় আমরা অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করছি।”

দিনব্যাপী এ আয়োজনে চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতামূলক আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননাও প্রদান করা হয়। এলাকাবাসী এমন আয়োজনের জন্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌপুলিশের তৎপরতা

পরানপুরে মানব উন্নয়ন সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : র‍্যালি ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ০৮:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫