ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের জাতীয় মহাসমাবেশে মতলব উত্তর ও ছেঙ্গারচর পৌর জামায়াতের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 32

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় মহাসমাবেশে অংশ নিয়েছে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিনের নেতৃত্বে মতলব উত্তর উপজেলা ও ছেঙ্গারচর পৌর জামায়াতের হাজারো নেতাকর্মী।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই মতলব উত্তরের আমিরাবাজ, মোহনপুর ও ষাটনল লঞ্চঘাট থেকে এম.ভি সেভেন সি লঞ্চে করে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত হয়ে উৎসবমুখর পরিবেশে তারা মহাসমাবেশে যোগদান করেন।

উপজেলা জামায়াতের আমীর দেওয়ান আবুল বাসার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের সভাপতি মাওলানা এস.এম. রবিউল আলম, সাধারণ সম্পাদক শাহজালাল, জামায়াত নেতা মাসুদ সরকার, ছাত্রশিবির সভাপতি মাহবুব সরকার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উপস্থিতি এবং সংগঠিত অংশগ্রহণে মতলব উত্তর ও ছেঙ্গারচর জামায়াতের সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটে। জাতীয় মহাসমাবেশে তারা দলের ঘোষিত দাবি ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌপুলিশের তৎপরতা

জামায়াতের জাতীয় মহাসমাবেশে মতলব উত্তর ও ছেঙ্গারচর পৌর জামায়াতের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

আপডেট : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫