চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হলরুমেএই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ এর ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা সুদৃঢ় নেতৃত্ব ও তারেক রহমান আমাদের তারণ্যের অহংকার। তাই বিএনপির পতাকা তলেই এদেশের তরুণদের জোয়ার। এদেশের আপামোর জনসাধারণ গত ১৭ বছর আমাদের পাশে ছিলেন বলেই স্বৈরাচার আমাদের দমাতে পারেনি। পতিত আওয়ামী লীগ এখন যেন আমাদের ঘাড়ে ভর করতে না পারে সেজন্য আমাদের সর্তক থাকতে হবে। কোন ক্রমেই যেন আমাদের সদস্য ফরম তাদের হাতে না যায়।
মনে রাখতে বিএনপির ৩১ দফাই আগামীর বাংলাদেশের ভবিষ্যত। পিআর নয় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত এলাকার জনপ্রতিনিধিরাই পারে মানুষের পশে দাড়াতে, অন্যরা নয়। যাদের ভোটের মাঠে অবস্থান নেই, তারাই এখন এসব নিয়ে ব্যস্ত। তৃণমূল থেকেই নেতৃত্ব তৈরি হয় একথা আামদের মনে রাখতে হবে।
বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সাহাদাত হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক নেতা শাহ মোহাম্মদ ইকবাল হোসেন লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান সাবেক ছাত্রদল নেতা বাহাউদ্দিন বাবলু মাস্টার সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা পেয়ার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেলিম রাড়ি, জাহাঙ্গীর আলম, মিজান পাঠান, আব্দুল হাই, ছাত্রদল নেতা তুহিন হাসান চৌধুরী ইউপি সদস্য আবু সাদেক সহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী গন।
আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হাতে সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম তুলে দেন।




















