ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় কেজি স্কুল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 19

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো কেজি স্কুলের শিক্ষার্থীদেরও প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে বগুড়ার সোনাতলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন।

উক্ত মানববন্ধনে সোনাতলা উপজেলার বিভিন্ন কেজি স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন, সোনাতলার সভাপতি মোঃ এনামুল হক স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। অথচ, দেশের বিভিন্ন অঞ্চলের মতো সোনাতলাতেও বহুদিন ধরে কেজি স্কুলগুলো স্থানীয় পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা দিয়ে আসছে এবং অনেক প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত। নিবন্ধনের শর্তাবলীতেও উল্লেখ রয়েছে, এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালেও কেজি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জন করেছিল। কিন্তু ২০২৩ সাল থেকে কেজি স্কুলগুলোর শিক্ষার্থীদের এই সুযোগ থেকে বাদ দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে এক ধরনের বৈষম্য তৈরি করেছে। এতে শিক্ষার্থীরা যেমন তাদের ন্যায্য সুযোগ হারাচ্ছে, তেমনি শিক্ষকদেরও হতাশার সৃষ্টি হয়েছে।

মানববন্ধন শেষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিন দফা দাবি পেশ করা হয়: ১. সকল কেজি স্কুলের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অধিকার প্রদান করা হোক।
২. বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের (জেলা প্রশাসন/প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) নিকট প্রেরণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক।
৩. অগ্রাধিকার ভিত্তিতে একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।

এ বিষয়ে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করেন, শিক্ষাক্ষেত্রে সমতা, প্রতিযোগিতা এবং প্রতিভা বিকাশের স্বার্থে কেজি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য তৈরি হলে সামগ্রিক শিক্ষা ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হবে।
তাঁরা মনে করেন, সরকারি নিয়ন্ত্রণাধীন নিবন্ধিত কেজি স্কুলগুলোর শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো বাধা থাকলে তা দ্রুত সংশোধন করা দরকার।

স্মারকলিপি গ্রহণ শেষে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি যথাযথভাবে প্রেরণের আশ্বাস দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌপুলিশের তৎপরতা

বগুড়ার সোনাতলায় কেজি স্কুল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট : ০২:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫