ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

না.গঞ্জে রুট পারমিট না থাকায় ৩ মামলায় জরিমানা আদায়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 29
সড়ক ও মহাসড়কে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কাভার্ডভ্যান প্রভৃতি মোটরযান চলাচল বন্ধে নারায়ণগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চাঁনমারি মাইক্রো স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জ সার্কেলের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা পুলিশ এর সহযোগীতা এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- (রাজস্ব মুন্সিখানা শাখা) মিজ সায়মা রাইয়ান।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন, বিআরটিএ নারায়ণগঞ্জ এর মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সায়মা রাইয়ান সাংবাদিকদের বলেন, অনেক দিন ধরেই ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি অবাধে চলছিল।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের নির্দেশে আমরা কাজ করছি। সড়ক নিরাপত্তা ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে অবৈধভাবে চলাচলকারী সব গাড়িকে আইনের আওতায় আনা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌপুলিশের তৎপরতা

না.গঞ্জে রুট পারমিট না থাকায় ৩ মামলায় জরিমানা আদায়

আপডেট : ০৬:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫