ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপির সভাপতি  জাকিরের জন্মদিন পালন  ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 72

বগুড়ার সোনাতলা উপজেলার ঘোড়াপীর এলাকার স্থানীয় বিএনপি কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়নপ্রত্যাশী একেএম আহসানুল তৈয়ব জাকিরের জন্মদিন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জাকিরের জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,
“একেএম আহসানুল তৈয়ব জাকির একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ, যিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তার কর্মনিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা দলীয় নেতাকর্মীদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও পৌর বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ আহসানুল মোমিনিন সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, আশরাফুল হায়দার সুমন, সোনাতলা উপজেলা যুবদলের  যুগ্ম আহ্বায়ক, পাভেল আহমেদ, যুবদল নেতা সাগর আকন্দ,  মনিরুল ইসলাম বিপ্লব,।ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ইবনে আনাস স্মরণ, শ্রমিক দল নেতা আনারুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জাকিরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী জাতীয় নির্বাচনে তাকে বগুড়া-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় নেতাকর্মীরা তার মঙ্গল কামনা করে দোয়া করেন। এরপর আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিন উদযাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সোনাতলা বিএনপির একাধিক নেতাকর্মীরা বলেন, তৈয়ব জাকির শুধু রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের প্রেরণার উৎস। তার নেতৃত্বে সোনাতলা ও সারিয়াকান্দির মানুষ বিএনপির আদর্শের প্রতি আবারও আস্থা ফিরে পাচ্ছে।

অনুষ্ঠানটি ঘোড়াপীর এলাকার স্থানীয় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হলেও এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌপুলিশের তৎপরতা

বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপির সভাপতি  জাকিরের জন্মদিন পালন  ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮:৫৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫