ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে নি হত মা–মেয়ের লা”শের সামনে বাকরুদ্ধ বাবা মিজান মিয়া

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক মর্মান্তিক ঘটনায় স্ত্রী ও একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ব্যবসায়ী মিজানুর রহমান মিজান মিয়া। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও কলেজছাত্রী মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) নিজ বাড়িতে জবাই করে হত্যা করে। এসময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ঘাতকরা।

ঘটনাটি ঘটে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে। নিহত জুলেখা বেগম স্থানীয় ব্যবসায়ী মিজান মিয়ার স্ত্রী এবং মীম ছিলেন তাদের একমাত্র কন্যা, যিনি রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পরিবারের পুরুষ সদস্যরা বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় বাড়িতে শুধু জুলেখা ও মীম ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রথমে দুইজনকে জবাই করে হত্যা করে। পরে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিস লুট করে পালিয়ে যায়।

রাতে বাজার থেকে ফিরে এসে মিজান মিয়া ঘরে ঢুকে রক্তে ভেসে থাকা স্ত্রী ও মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। তার কান্না ও অসহায় নীরবতায় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী জানান, “দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস লুটের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তদন্ত চলছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রামগঞ্জে নি হত মা–মেয়ের লা”শের সামনে বাকরুদ্ধ বাবা মিজান মিয়া

আপডেট : ০৬:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫