ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলার পুরাণবাজারে যৌথ অভিযান, ই”য়াবা ও গাঁ”জাসহ দুইজন ধরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 144

উপজেলার পুরাণবাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে এই অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববার (১০ নভেম্বর ২০২৫) রাত ২টা ৩০ মিনিটে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার পুরাণবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী — মুন্না পাটোয়ারী (৪০) এবং রাসেল ব্যাপারী (৩৬) — কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৬৫,০০০ টাকা উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পুরাণবাজার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়ভাবে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তারা মূলত ইয়াবা ও গাঁজার ব্যবসার মাধ্যমে এলাকায় একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল।

উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জেলার প্রতিটি উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সদর উপজেলার পুরাণবাজারে যৌথ অভিযান, ই”য়াবা ও গাঁ”জাসহ দুইজন ধরা

আপডেট : ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫