ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান: বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • 97

চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন ও বিশেষ নজরদারি অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেন।

অভিযানে কাঁচাবাজার, ফার্মেসি, কসমেটিকস ও বেকারি খাতে নিয়ম লঙ্ঘনের বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ পণ্য, অনুমোদনহীন খাদ্যসামগ্রী, সঠিক মূল্যতালিকা না থাকা এবং পরিচ্ছন্নতা–সংক্রান্ত অনিয়ম শনাক্ত করা হয়। এসব কারণে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে বেকারি ও কসমেটিকস দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অনিয়মের মাত্রা বিবেচনায় এসব প্রতিষ্ঠান থেকে মোট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যতে পণ্য সংরক্ষণ, মূল্য প্রদর্শন ও ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে আর্মির টহল টিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার উদ্যোগের কথা জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান: বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১১:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫