পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ মতলবের সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন।
দোয়া মাহফিলেরর সভাপতিত্ব করেন ধর্নাঢ্য ব্যক্তি শাহজাহান সিকদার পরিচালনা করেন চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার।
অনুষ্ঠানে বৃহত্তর মতলবের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন পীরজাদা মাসউদ আহমেদ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ড. মো. জালাল উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। তিনি সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মতলববাসীর উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সহযোগিতা ও দোয়া কামনা করে তিনি উপস্থিত সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো বক্তব্য রাখেন, বিএনপি সভাপতির উপদেষ্ঠা আতাউর রহমান ঢালী, লায়ন বেনজির আহমেদ, কামাল উদ্দিন ঢালী’সহ আরো অনেকে।
দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা এ আয়োজনের জন্য আয়োজককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।




















