পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হযরত সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ্য শাহ পীর এর স্মরণে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নাটেহরা কেল্লা সেলিম গাজীর নিজস্ব অর্থায়নে এবং সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও তার বাড়িতে সোমবার (১৬ মার্চ) সকালে তালিকাভুক্ত প্রায় ১’হাজার ৪’শত এতিম,দুস্থ অসহায় মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নারী- পুরুষ শ্রেণি-পেশার মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
সরজমিন গিয়ে সুবিধাভোগী জনগণের সাথে কথা বলে জানাযায়, নতুন বস্ত্র পেয়ে তারা খুশি।তারা কেল্লা সেলিম গাজীর সাফল্য কামনা করেন।
ব্যবসায়ী এবং সমাজসেবক নাটেহরা কেল্লা সেলিম গাজী।তিনি বলেন,আমি বিগত ১২ বছরের অধিক সময় ধরে দুস্থ অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র দিতে পেরে আনন্দ লাগছে।সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।
আরকে/ সাইফ




















