ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ ফরিদগঞ্জের কৃতিসন্তান রিমন মেহেদী

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৮:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • 165
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য অনুষ্ঠিত মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতিসন্তান রিমন মেহেদী।
রবিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে তিনি উত্তীর্ণ হন। বাংলাদেশ বার কাউন্সিল সূত্রে জানা গেছে, ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে রিমন মেহেদী এখন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীন যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার যোগ্যতা অর্জন করেছেন।
নিজের এই সাফল্যের প্রতিক্রিয়ায় রিমন মেহেদী বলেন, “দীর্ঘদিনের পড়াশোনা ও কঠোর পরিশ্রমের পর এই সাফল্য অর্জন করতে পেরে আমি গর্বিত। এটি আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি আশা করি সমাজ ও দেশের প্রতি দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারব।”
বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি নিজ জেলা ফরিদগঞ্জের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আইনি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
ছাত্রজীবনে রিমন মেহেদী ‘পথের দাবি’ সংগঠনসহ একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে গরিব ও অসহায় মানুষের পাশে ছিলেন। ভবিষ্যতেও তিনি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করতে চান।
তিনি বলেন, সমাজ থেকে অন্যায় ও অত্যাচার দূর করে ন্যায়ভিত্তিক একটি সুন্দর সমাজ গড়ে তোলাই তার একমাত্র লক্ষ্য।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে রাত্রিকালী অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় ২১ কিশোরকে আটক

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ ফরিদগঞ্জের কৃতিসন্তান রিমন মেহেদী

আপডেট : ০৮:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬