ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোবারক হোসেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে স্থানীয়ভাবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় সাধারণ মানুষের মধ্যেও তাকে নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবারক হোসেন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরে যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবারক হোসেন দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সম্পৃক্ততা এবং যুবসমাজকে সংগঠিত করার কারণে তিনি স্থানীয়দের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জহিরাবাদ ইউনিয়নে তরুণ ভোটারদের একটি বড় অংশ মোবারক হোসেনের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে তার সমর্থকদের মাঝে নির্বাচনী আমেজও লক্ষ্য করা যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে আলোচনা চলছে ব্যাপকভাবে।
এ বিষয়ে জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। দল ও এলাকার জনগণ চাইলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নেবো। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, “জহিরাবাদ ইউনিয়নের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজের কর্মসংস্থান এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।”
এদিকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোবারক হোসেনের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা ইতোমধ্যে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। সবমিলিয়ে জহিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন এখন স্থানীয় রাজনীতির অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোবারক হোসেন

আপডেট : ০৮:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬