ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার কমাতে হাইকোর্টের রুল

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমিয়ে তফসিলি ব্যাংকের সমপর্যায়ে আনার দাবিতে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমান উপদেষ্টা/পরামর্শক ড. মুহাম্মদ ইউনূস-সহ সংশ্লিষ্টদের।
সোমবার (১৮ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের দায়ের করা জনস্বার্থে রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শুনানি শেষে আইনজীবী ফাতেমা এস চৌধুরী সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার বর্তমানে ২০ শতাংশ বা তারও বেশি হওয়ায় তা সাধারণ তফসিলি ব্যাংকের সুদহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও তারা নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। বরং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে। এমনকি ঋণের বিপরীতে কত হারে সুদ নেওয়া হচ্ছে, সেই তথ্যও স্পষ্টভাবে জানানো হয়নি।
রিটে উল্লেখ করা হয়, অতিরিক্ত সুদের চাপে ক্ষুদ্রঋণগ্রহীতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সাধারণ মানুষের স্বার্থে গ্রামীণ ব্যাংকের সুদের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা প্রয়োজন বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার কমাতে হাইকোর্টের রুল

আপডেট : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬