ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে হৃদয়বিদারক ঘটনা: মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল গর্ভধারিণী মায়ের

চাঁদপুর সদর উপজেলায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক পারিবারিক ঘটনায় গর্ভধারিণী মায়ের প্রাণ নিয়েছে মাদকাসক্ত ছেলে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাদেক খান বাড়িতে শনিবার (১৬ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম জান্নাত। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রাকিবকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। নিহতের ছোট ছেলে পুলিশকে জানান, তার চোখের সামনেই বড় ভাই রাকিব তাদের মা জান্নাতকে আঘাত করে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবকে আটক করতে সক্ষম হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মাদকাসক্তির বিষয়টি সামনে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়দের মতে, মাদকের ভয়াবহ ছোবলে পারিবারিক সম্পর্কও আজ বিপর্যস্ত হয়ে পড়ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

চাঁদপুরে হৃদয়বিদারক ঘটনা: মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল গর্ভধারিণী মায়ের

আপডেট : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬