চাঁদপুর জেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার হকার্স মার্কেট সংলগ্ন ট্রাক রোডে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে “মেসার্স নিউ মা ফার্মেসীর” শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকালে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন,মাওলানা মোঃ আবুল খায়ের আরজু।
তিনি অত্র ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে মহান আল্লাহর নিকট বিশেষ প্রার্থনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে,গুণগত মান সম্পন্ন ঔষধ বিক্রয়-বিতরণের মাধ্যমে সেবা দান কাজে সকল শ্রেণি- পেশার মানুষ উপকৃত হবেন।
অনুষ্ঠানের তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন, “মেসার্স নিউ ফার্মেসীর” প্রোপাইটর(স্বত্বাধিকারী) শরীফ আহমেদ। তিনি বলেন, ফার্মেসী একটি মহৎ সেবামূলক সম্মানজনক ব্যবসা। তাই এখানে সুলভ মূল্যে দেশি-বিদেশি গুণগত মান সম্পন্ন সকল প্রকার ঔষধ পাইকারী ও খুচরা বিক্রয় এবং বিতরণ করা হবে।তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অত্র ফার্মেসীর পরিচালক শাহাজাহান হোসেন সাজু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ফার্মেসীর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিস্টি খাওয়ানো হয়।




















