ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে খু’ন—ছেলে গ্রে’ফতার, আদালতে স্বীকারোক্তি

চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর বালিয়া এলাকায় জান্নাত বেগম (৪৫) নামে এক নারীর হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী ভিকটিমের বড় ছেলে মোঃ রাকিব হোসেন (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে বিকাল আনুমানিক ৩টায় উত্তর বালিয়া সাদেক খান বাড়ী এলাকায় নিজ বসত ঘরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জান্নাত বেগমকে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আওলাদ হোসেন রিকাবদারসহ একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, নিহতের মরদেহ বাড়ির সামনে দাফনের প্রস্তুতি চলছে। পরবর্তীতে সুরতহাল রিপোর্টে তার মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ ইলিয়াস খান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি (এফআইআর নং-৭৫, তারিখ ১৮ মে ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) হিসেবে রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের বড় ছেলে মোঃ রাকিব হোসেন (২২)-কে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যায় ব্যবহৃত কস্টেপ মোড়ানো একটি লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে আসামী জানায়, মাদকাসক্ত অবস্থায় সে মায়ের কাছে টাকা চাইলে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে লাঠি এনে মাথায় আঘাত করে হত্যা করে। পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।

গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চাঁদপুর থানার ওসি তদন্ত মিন্টু দত্ত বলেন , ঘটনার রহস্য দ্রুত উদঘাটন করে আসামীকে গ্রেফতার করতে আদালতে প্রেরণ করা হয়েছে এরই মধ্যে সে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দর দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

চাঁদপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে খু’ন—ছেলে গ্রে’ফতার, আদালতে স্বীকারোক্তি

আপডেট : ০৪:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬