ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মজিবুর রহমানের ঈদ শুভেচ্ছা ও দোয়া কামনা

আসন্ন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ২০২৬ উপলক্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মজিবুর রহমান তালুকদার পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও মুসলিম উম্মাহকে।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“বিস্মিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।”

তিনি আরও বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের অধিকার, ঐক্য ও স্বার্থরক্ষার অন্যতম অভিভাবক। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী সংগঠনকে আরও আধুনিক, কার্যকর ও ব্যবসাবান্ধব সংগঠনে রূপ দিতে তিনি কাজ করতে চান।

তিনি জানান, ব্যবসায়ীদের নানা সমস্যা, বাজারের নিরাপত্তা, যানজট নিরসন, পরিচ্ছন্নতা বজায় রাখা, ব্যবসায়ীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়গুলোকে তিনি অগ্রাধিকার দেবেন। পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ মজিবুর রহমান তালুকদার হাজীগঞ্জের সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি ফ্যালকন ফার্ণিচার হাউজ ও তালুকদার বেডিং স্টোরের সত্ত্বাধিকারী। এছাড়াও হাজীগঞ্জ, চাঁদপুর ও ঢাকায় আওয়াজী জাপানি ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ২০১৮-২০২৪ মেয়াদে ভোটে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি হিসেবে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য ছিলেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল জানিয়েছেন।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই হাজীগঞ্জ বাজারকে আরও সমৃদ্ধ ও আধুনিক বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রেখে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মজিবুর রহমানের ঈদ শুভেচ্ছা ও দোয়া কামনা

আপডেট : ০৭:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬