পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সোহেল রুশদী। তিনি চাঁদপুর প্রেসক্লবের সভাপতি হিসেবে এক শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি কোরবানির পশু জবাই ও বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে সচেতন থেকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
সোহেল রুশদী বলেন, “সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক পবিত্র ঈদুল আযহা। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শেষে তিনি চাঁদপুর প্রেসক্লবের পক্ষ থেকে সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।




















