ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতা জহির পাটোয়ারীর উদ্যোগে দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নে দেড় শতাধিক প্রতিবন্ধী, অসুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সৌদি প্রবাসী ও ৩নং কালচোঁ ইউনিয়ন ছাত্রদলের নেতা জহির পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার সকালে তারাপাল্লা এলাকার নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন জহির পাটোয়ারী। ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেন বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং কালচোঁ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী জাকির হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দীন বেপারী, যুবদল নেতা ইকবাল হোসেন, সুফিয়ান নেতা, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, মো. সুমন প্রধানীয়া, রাকিব আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন মুহূর্তে বিত্তবান ও প্রবাসীদের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তারা আরও বলেন, তরুণ সমাজের অনেকেই এখন সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসছেন, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। জহির পাটোয়ারীর এ উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

জানা যায়, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুমিনুল হকের নির্দেশনায় ঈদ উপলক্ষে এলাকার অসহায় মানুষের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

সৌদি প্রবাসী জহির পাটোয়ারী বলেন, “প্রতিবছরের মতো এবারও ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”

অনুষ্ঠান শেষে অসহায় মানুষজন এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জহির পাটোয়ারীর জন্য দোয়া কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

ছাত্রদল নেতা জহির পাটোয়ারীর উদ্যোগে দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট : ০৭:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬