ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাপক আলোচনায় আসা অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসমাগম নিয়ে উদ্বেগের কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে মহিষটিকে আবারও নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি হওয়া মহিষটির মূল্য ফেরত দেওয়া হয়েছে। আপাতত এটি নারায়ণগঞ্জের খামারেই রাখা হবে এবং আগের মতোই পরিচর্যা করা হবে।
জানা যায়, ব্যতিক্রমধর্মী সাদা রঙ, মাথার চুলের স্টাইল এবং চোখের গঠনের কারণে মহিষটির চেহারার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মিল খুঁজে পান অনেকে। এরপর থেকেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা।
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার পরিবারের সদস্যরা আদর করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মহিষটি।
শুধু স্থানীয় মানুষই নয়, দেশের বিভিন্ন জেলা—কুমিল্লা, বরিশালসহ দূর-দূরান্ত থেকেও মানুষ ছুটে আসে এক নজর দেখতে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও নারীদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। অনেকে উচ্চমূল্যের কারণে কিনতে না পেরে হতাশা প্রকাশ করেন।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় আলোচিত এই মহিষ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ বিশ্বব্যাপী কৌতূহলের বিষয় হয়ে ওঠে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

আপডেট : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬