ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত 

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
​শনিবার (৩০ মে ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো: হারুনুর রশিদ।
​প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো: হারুনুর রশিদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়া একটি অবিচ্ছেদ্য নাম। দেশের ক্রান্তিলগ্নে তাঁর ঐতিহাসিক ভূমিকা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন জাতি চিরকাল স্মরণ রাখবে।” তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।
​অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটোয়ারী, মহাসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমদ ও হুমায়ুন কবির কাজী।
​অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির মহসিন পাটোয়ারী, হাবিবুর রহমান রুবেল, মহিলা দলের নেত্রী মাহমুদা পারুল, শারমিন করিম, আলেয়া বেগম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল গাজী, পৌর যুবদলের কামরুল হাসান, কৃষক দলের হেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের মইনুদ্দিন ভূঁইয়া এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা প্রমুখ।
​আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় ফরিদগঞ্জ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

ফরিদগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত 

আপডেট : ০৭:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬