বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলাধীন ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত শনিবার (৩০ মে) বিকালে রামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আসর জামায়াতের পর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা অত্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার উল্লাহ পাটোয়ারী।
দোয়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,অত্র ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও দুইবারের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তপাদার,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান,ইউনিয়ন কৃষক দলের সভাপতি লিটন পাটোয়ারী ও সাধারন সম্পাদক মিজানুর রহমান এরশাদ,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বারেক মজুমদার,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খলিফা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মজুমদার,উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান মাস্টার,সাংগঠনিক সম্পাদক মজিব খান, প্রকাশনা সম্পাদক জাকারিয়া সাকিল,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির খান ও সাধারন সম্পাদক আবুল হাসেম মজুমদার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক আবুল কাসেম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার মিজি ও সাধারন সম্পাদক আব্দুল বারেক, ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খালেক মেম্বার ও সাধারন সম্পাদক কবির হোসেন,০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক ও সাধারন সম্পাদক কবির মজুমদার,৬নং ওয়ার্ড দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মোঃ সুমন মিয়া,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মৌলভী নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক বাবুল মজুমদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান অত্র ইউনিয়ন ওলামা দলের সভাপতি আশিক উল্ল্যা,স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মালেক, যুবদল নেতা আনোয়ার হোসেন আনা,সামাদ পাঠান, অত্র ইউনিয়নের বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ছাত্রদল,কৃষক দল, শ্রমিকদল ও ওলামা দলের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।




















