দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি আধুনিক ও গণতান্ত্রিক ছেংগারচর পৌরসভা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী।
আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন সাহেব এর নির্দেশে ৩০মে শনিবার মহান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছেংগারচর পৌরবাসীর পক্ষ থেকে ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ উজ্জল ফরাজী আয়োজনে ছেংঙ্গারচরের পৌরসভার প্রতিটা ওয়ার্ডে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উজ্জ্বল ফরাজী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে জিয়ার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। জিয়াউর রহমানের আদর্শ ছিল জনগণ কেন্দ্রিক রাষ্ট্র গঠন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠনে সবাইকে এগিয়ে যেতে হবে।
উক্ত মিলাদ ও দোয়ায় পৌর বিএনপির সকল ওয়ার্ডে জনগন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















