ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাসান মিয়াজীর ঈদ শুভেচ্ছা বিনিময়

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাসান মিয়াজী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকাল ৪টায় তিনি এনায়েতপুর জামে মসজিদে আছরের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে আলীগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। একইসঙ্গে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ, এনায়েতপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মোঃ জামাল উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে হযরত মাদ্দাখাঁ (রহ.) মসজিদে মাগরিবের নামাজ শেষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন আলহাজ্ব হাসান মিয়াজী। এ সময় তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ের জন্য দোয়া কামনা করেন এবং মসজিদের উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন হযরত মাদ্দাখাঁ (রহ.) মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ ফজলুল কাদের বাগদাদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মজুমদার, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আল আমিন আটিয়া, হাজীগঞ্জ পৌর বিএনপি সদস্য রিপন সরকার, ৯নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক শাহপরান খন্দকার, যুবদল নেতা বাহার উদ্দিন বাহার, ৮নং ওয়ার্ড যুবদল নেতা মহসিন পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বেপারী, পৌর ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা স্বপন সরকার, বাপ্পি সরকার ও রায়হান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব হাসান মিয়াজী বলেন,
“দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি মেয়র পদে নির্বাচন করব। আর যদি দল অন্য কোনো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি তার পক্ষে কাজ করব এবং সর্বাত্মক সমর্থন দিয়ে যাব। দল ও জনগণের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড়।”

তিনি আরও বলেন,
“হাজীগঞ্জ পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাসান মিয়াজীর ঈদ শুভেচ্ছা বিনিময়

আপডেট : ১১:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬