ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শামছুল আলমকে দেখতে চায় এলাকাবাসী

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণের মধ্যে চেয়ারম্যান পদে জনাব শামছুল আলমকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
এলাকাবাসী মনে করেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করার সক্ষমতা রয়েছে শামছুল আলমের। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি নেতৃত্বের দায়িত্ব পেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ধারা আরও বেগবান হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার  সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুমিনুল হক-এর স্নেহ, দিকনির্দেশনা ও আশীর্বাদপুষ্ট ব্যক্তি হিসেবেও শামছুল আলম পরিচিত। ফলে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, জনগণের আস্থা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে শামছুল আলম ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শামছুল আলমকে দেখতে চায় এলাকাবাসী

আপডেট : ০২:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬