ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডু’বে প্রাণ গেল শিশুর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার  বালিথুবা পূর্বে ইউনিয়নের শোশাইরচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুল্লাহ আল আনাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত  আব্দুল্লাহ আল আনাস উপজেলার  ৪ নং  সুবিদপুর পশ্চিম ইউনিয়নের  শোল্লা গ্রামের আওতার বাড়ি র  মোঃ আলমগীর এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সে উপজেলার শোশাইর চর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পরে যায় আনাস কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
পরে স্বজনরা তাকে স্থানীয় বালিথুবা  বাজারে পল্লী চিকিৎসক  ডাক্তার হারুন এর কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
শিশু আনাস  এর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নানার বাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

ফরিদগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডু’বে প্রাণ গেল শিশুর

আপডেট : ০২:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬