ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামে শিশুমৃ’ত্যু’র সংখ্যা বেড়ে ৫৮৮, নতুন করে প্রাণ গেল আরও তিন শিশুর

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৯ জন, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (১ জুন) প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ মৃত তিন শিশুর বাড়ি সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহ জেলায়। তাদের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪৯৮ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯০ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট ৫৮৮ শিশুর প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত না হলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে। তারা অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের নির্ধারিত টিকা গ্রহণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় দেশের বিভিন্ন এলাকায় নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করেছে স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

হামে শিশুমৃ’ত্যু’র সংখ্যা বেড়ে ৫৮৮, নতুন করে প্রাণ গেল আরও তিন শিশুর

আপডেট : ০৭:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬