ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কৃতি সন্তান আলি আকবর খান সিআইডি প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের প্রত্যাশি গ্রামের কৃতি সন্তান ডিআইজি আলি আকবর খান। গত ১ জুন ২০২৬ তারিখে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
আলি আকবর খানের এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে চাঁদপুরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিশেষ করে ফরিদগঞ্জের সাধারণ মানুষ এটিকে জেলার জন্য একটি মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আলি আকবর খান। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণকারী এই চৌকস কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে আসছেন।
তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ নানা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা ও নেতৃত্বগুণ প্রশংসিত হয়েছে।
পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেছেন। সিআইডির প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব লাভ তাঁর কর্মজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
চাঁদপুরের এই কৃতি সন্তানের নতুন দায়িত্ব গ্রহণে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সিআইডি আরও কার্যকর ও জনমুখী ভূমিকা পালন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

চাঁদপুরের কৃতি সন্তান আলি আকবর খান সিআইডি প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে

আপডেট : ০৯:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬