ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে আসছেন নাসিরুদ্দিন ও সার্জিস আলম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই শীর্ষ নেতা। আগামী ৫ জুন শুক্রবার, দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম মতলব উত্তর সফর করবেন।

সফরসূচি অনুযায়ী, নেতৃদ্বয় উপজেলার ফরাজিকান্দী কামিল মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৩টায় ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে অংশ নেবেন।

আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদানের সম্ভাবনাও রয়েছে।

নেতৃদ্বয়ের আগমনকে ঘিরে ইতোমধ্যে মতলব উত্তরজুড়ে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। স্থানীয় রাজনীতিতে এ আয়োজন নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

মতলব উত্তরে আসছেন নাসিরুদ্দিন ও সার্জিস আলম

আপডেট : ০২:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬