ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমান বরখাস্ত

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় তার ছেলে, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তার বক্তব্য গ্রহণসহ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এর আগে গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় পচন ধরেছিল এবং সেখানে পোকামাকড় দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসা থেকে দুর্গন্ধ বের হলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। বাসাটির পরিবেশ ছিল অত্যন্ত অগোছালো ও অস্বাস্থ্যকর।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমান এবং অপর ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একজন শিক্ষক। তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
ঘটনাটি নিয়ে জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমান বরখাস্ত

আপডেট : ০৮:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬