ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরপুরচন্ডীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অসহায় ব্যক্তির মাঝে ভ্যান বিতরণ

চাঁদপুরের তরপুরচন্ডী ইউনিয়নে অসহায় ও দারিদ্র্যপীড়িত এক ব্যক্তির কর্মসংস্থানের লক্ষ্যে একটি ভ্যান বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন শাখা। সংগঠনের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন।

বুধবার (৩ জুন) বিকেলে ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীর হাতে ভ্যানটি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় কাজ করে যাচ্ছে। দান-সদকার পাশাপাশি স্বাবলম্বী করার লক্ষ্যে এমন কর্মসংস্থানমূলক সহায়তা মানুষের জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, একটি ভ্যান শুধু একটি যানবাহন নয়, বরং একটি পরিবারের জীবিকা নির্বাহের মাধ্যম। এই সহায়তার মাধ্যমে উপকারভোগী ব্যক্তি নিয়মিত আয় করে নিজের পরিবারকে সচ্ছলতার পথে এগিয়ে নিতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন শাখার সভাপতি মো. মারুফ সরদার, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস খান, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি. এম. আহসান হাবিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন শাখার সভাপতি মো. মারুফ চোকদার, সেক্রেটারি মো. ফজলে রাব্বি, মো. শরীফ ছৈয়ালসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে উপকারভোগী ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এ মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে এবং একটি মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

তরপুরচন্ডীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অসহায় ব্যক্তির মাঝে ভ্যান বিতরণ

আপডেট : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬