ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মরিচের গুঁড়া ছিটিয়ে কু”পিয়ে হ”ত্যা, হাইমচরে গ্রেপ্তার ৭

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 118

চাঁদপুরের হাইমচর উপজেলায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে ওমর ফারুক নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৫ নারী ও ২ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ জুন) সকালে নিহতের বাবা আবদুল খালেক রাঢ়ী বাদী হয়ে হাইমচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরে দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আখি আক্তার (২৩), নাজমা বেগম (৪৫), লাকী বেগম (৩০), সোনিয়া বেগম (১৯) ও তয়মুনন্নেছা (৫৫)। তাদের সবার বাড়ি উপজেলার উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে। একই মামলায় জুম্মান (১৫) ও আব্দুল্লাহ (১৩) নামে দুই কিশোরকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত এ ঘটনায় ওমর ফারুকের চোখ ও মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

মরিচের গুঁড়া ছিটিয়ে কু”পিয়ে হ”ত্যা, হাইমচরে গ্রেপ্তার ৭

আপডেট : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬