প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন পিটিআই, ফেনীর কম্পিউটার অপারেটর জনাব মো. ফরিদুল ইসলাম। তিনি ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) কর্মরত আছেন।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বাছাই কমিটির সদস্য সচিব বিভাগীয় সহকারী পরিচালক ফাতেমা মেহের ইয়াসমিন কর্তৃক যৌথভাবে স্বাক্ষরিত ফলাফলে তাকে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।
এদিকে ফরিদুল ইসলামের স্ত্রী মোসা. কামরুননাহার (মুক্তা) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)’ নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রামের পদুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ফরিদুল ইসলাম ২০১৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম (অবসরপ্রাপ্ত মাদ্রাসা কর্মকর্তা)। কর্মক্ষেত্রের এই স্বীকৃতিতে তিনি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।




















