চাঁদপুরের শাহরাস্তিতে মাদক বিরোধী অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মো. ফারুক হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ জুন) শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ের সূচীপাড়া উত্তর বাজার এলাকা থেকে তাকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সূচীপাড়া উত্তর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মিঠুন দাস ও সহকারী উপ-পরিদর্শক শহীদুল্লাহ্। এসময় সূচীপাড়া উত্তর বাজারের রিপনের দোকানের সামনে সন্দেহভাজন ফারুককে তল্লাশী করা হয়।
তল্লাশীকালে ফারুক হোসেনের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বারপূর্বক জব্দ এবং তাকে আটক করা হয়। সে উপজেলার দৈকামতা গ্রামের জয়নাল হাজী বাড়ীর দেলোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা (এফআইআর নং-৮, তারিখ- ০৬ জুন, ২০২৬; জি আর নং-১৫৩) করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাই, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান এবং তথ্যদাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন।




















