ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারে যোগ দিয়ে এত বড় মূল্য দিতে হবে, ভাবিনি: ফারুকী

সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্তকে জীবনের অন্যতম বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করে সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জনকল্যাণের উদ্দেশ্যে নেওয়া সেই সিদ্ধান্তের মূল্য যে এতটা কঠিনভাবে চোকাতে হবে, তা তিনি আগে ভাবেননি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ফারুকী জানান, ভালো কাজের পেছনে ত্যাগ ও মূল্য দেওয়ার বিষয়টি মাথায় রেখেই তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে দায়িত্ব পালনের সময়ে এমন অনেক ব্যক্তির সমালোচনা ও মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে, যাদের তিনি আগে কখনো নিজের আলোচনার পরিসরেও গুরুত্বপূর্ণ মনে করেননি।
তিনি লেখেন, বর্তমানে বিভিন্ন ব্যক্তি তার সম্পর্কে নানা মন্তব্য করছেন, আর সেসব নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও সম্মুখীন হতে হচ্ছে। তার মতে, যাদের নাম অতীতে কখনো তাদের আড্ডা বা আলোচনায় আসেনি, এখন তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে হওয়াটাই এক ধরনের অস্বস্তিকর বাস্তবতা।
ফারুকীর ভাষ্য, জনপরিসরে দায়িত্ব নেওয়ার পর সমালোচনা আসবে—এটি স্বাভাবিক। কিন্তু অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন মন্তব্যের জবাব দিতে বাধ্য হওয়া তার কাছে সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতা। তিনি রসিকতার সুরে এই পরিস্থিতিকেই নিজের ‘কাফফারা’ বা মূল্য হিসেবে উল্লেখ করেন।
স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তার বক্তব্য নিয়ে সমর্থন ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

অন্তর্বর্তী সরকারে যোগ দিয়ে এত বড় মূল্য দিতে হবে, ভাবিনি: ফারুকী

আপডেট : ১২:৪১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬