ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের মা’মলার হু’মকির প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসক্লাবের চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃক স্থানীয় সাংবাদিকদের লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকির প্রতিবাদে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে হাজীগঞ্জ প্রেসক্লাব।
সোমবার (৮ জুন) দুপুরে প্রেসক্লাবের এক জরুরি সভায় এ কর্মসূচির ঘোষণা দেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি খালেকুজ্জামান শামীম।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী ১২ জুন শুক্রবার হাজীগঞ্জ মধ্যবাজারে মানববন্ধন, ১৪ জুন রোববার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান, ১৫ জুন সোমবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ১৬ জুন মঙ্গলবার হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল।
প্রেসক্লাব নেতারা জানান, সাংবাদিকদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ও মামলার হুমকির ঘটনাকে তারা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ এবং গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে দেখছেন। এর প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জানা যায়, গত বুধবার হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এনায়েত মজুমদার, অর্থ সম্পাদক ও ডেইলি অবজারভার প্রতিনিধি মোহাম্মদ হাবীব উল্যাহ এবং স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম আরকেনিউজ৭১ ও নিউজ ডাকাতিয়ার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
প্রসঙ্গত, সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন খাল পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
এরই ধারাবাহিকতায় গত ৫ মে ২০২৬ তারিখে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে হাজীগঞ্জ বাজারে অবস্থিত ঐতিহাসিক বড় মসজিদের উত্তর পাশে হারিয়ে যাওয়া একটি খালের অবস্থান নির্ধারণে সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা ও পৌর ভূমি অফিসের কর্মকর্তা এবং হাজীগঞ্জ পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন-সংক্রান্ত বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতাওয়াল্লির পক্ষ থেকে সংশ্লিষ্ট সাংবাদিকদের লিগ্যাল নোটিশ দেওয়া হয় এবং মামলা করার হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ করেন সংবাদকর্মীরা।
হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট একটি প্রশাসনিক কার্যক্রমের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের আইনি হয়রানির মুখে ফেলার চেষ্টা করা হয়েছে। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

সাংবাদিকদের মা’মলার হু’মকির প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসক্লাবের চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট : ০৪:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬