ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে মাকে ভরণ-পোষণ না দেওয়া ও মা’রধ’রের অভিযোগে এক ইমাম কারাগারে

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণ-পোষণ না দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক ইমাম ও কথিত ইউটিউব বক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার চাঁদপুরের বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার গভীর রাতে উপজেলার সূচিপাড়া উত্তর  ইউনিয়নের চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা এলাকার মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

আবু ইউসুফ পাটোয়ারী স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, আবু ইউছুফ পাটোয়ারীর মা রোকেয়া বেগম (৬০) অভিযোগ করেন, তার বড় ছেলে দীর্ঘদিন ধরে ভরণ-পোষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব পালন করছেন না। বরং বিভিন্ন সময়ে তার কাছে থেকে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর আওতায় দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

শাহরাস্তিতে মাকে ভরণ-পোষণ না দেওয়া ও মা’রধ’রের অভিযোগে এক ইমাম কারাগারে

আপডেট : ০৬:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬