ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ধ’র্ষ’ণকারী ও ধ’র্ষ’ণের সহায়তাকারী বড় বোন গ্রেফতার

মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণকারী ও ধর্ষণের সহায়তাকারী গ্রেফতার করেছে। আটককৃতরা হলো- মোঃ কাইয়ুম মাল (৩৬) ও ভিকটিমের বোন‌ মোসাঃ তানিয়া আক্তার (২৮) ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৩ সালে ভিকটিমের মা জীবিকার তাগিদে দুবাই চলে যাওয়ার সুবাদে ভিকটিম তাহার বড় বোন
মোসাঃ তানিয়া আক্তার (২৮) এর বাড়ীতে থেকে পড়াশোনা করতো। ধর্ষক মোঃ কাইয়ুম মাল (৩৬) তানিয়া আক্তারকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ২০২৫ সালের ১২ অক্টোবর মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের পশ্চিম হানিরপাড় গ্ৰামের তানিয়া আক্তারের প্রত্যেক্ষ এবং পরোক্ষ সহায়তায় ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে।
গত ০১ মাস পূর্বে পারিবারিকভাবে ভিকটিমের অন্যত্র বিবাহ হয়। বিবাহের পর ভিকটিম তাহার শ্বশুর বাড়ীতে অসুস্থ্য হলে চিকিৎসকের শরণাপন্ন হন। ডাক্তারী রিপোর্ট অনুযায়ী ভিকটিম বর্তমানে ২৮ (আটাশ) সপ্তাহের অন্তঃসত্ত্বা জানা যায়। পরবর্তীতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি জানা যায় এবং বড় বোন তানিয়া আক্তারের সহায়তায় আব্দুল কাইয়ুম ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করেছে বলে জানায়।

১০ জুন চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের সার্বিক দিক নিদের্শনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানার এফআইআর নং-২০, তারিখ- ১০ জুন, ২০২৬; জি আর নং-৩৬৭, তারিখ- ১০ জুন, ২০২৬; ধারা- ৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ ; তৎসহ ৫০৬(২) পেনাল কোড এজাহারনামীয় আসামী (ধর্ষণকারী) মোঃ কাইয়ুম মাল (৩৬) ও
ও ধর্ষণের সহায়তাকারী ভিকটিম এর আপন বড় বোন মোসাঃ তানিয়া আক্তার (২৮) কে মতলব উত্তর থানাধীন পশ্চিম হানিরপাড় এলাকা হতে গ্রেফতার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

মতলব উত্তরে ধ’র্ষ’ণকারী ও ধ’র্ষ’ণের সহায়তাকারী বড় বোন গ্রেফতার

আপডেট : ০৫:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬