ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম কিবরিয়া (স্বপন দেওয়ানজী)র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সভা

মতলব উত্তর উপজেলার টরকী গ্রামের ঠিকাদার মোঃ গোলাম কিবরিয়া (স্বপন দেওয়ানজী) এর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা তথ্য অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছেন। ১১ জুন বৃহস্পতিবার বিকালে টরকী হাসপাতাল প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা আয়োজন করেন টরকী গ্রামবাসী।
এসময় উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, স্বপন দেওয়ানজী একজন পরোপকারী ভাল লোক। তিনি এবং তার বাড়ির লোকেরা সবসময় মানুষকে সাহায্য সহযোগীতা করে আসছেন। তারা কারো কাছে চাঁদা চাওয়া তো দুরের কথা কারো কাছ থেকে কোনদিন টাকাই ধার নেন নি। এমন লোকের বিরুদ্ধে মানহানিকর চাঁদাবাজির তথ্য প্রচারের কারণে আমাদের টরকী গ্রামের সম্মান হানি হয়েছে। এমতাবস্থায় আমরা গ্রামবাসী এর প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, নিয়ম অনুযায়ী এলজিইডি রাস্তার কাজ করছে। এখানে কোন অনিয়ম হয়নি। বাকী কাজও সুন্দরভাবে সম্পন্ন হবে। যারা এধরনের মিথ্যা অপপ্রচার করবে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। গ্রামবাসী সকলে মিলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা।
বিশিষ্ট শিল্পপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ আলআমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম, আঃ ছাত্তার, আলফাজ উদ্দিন, সেলিম সরকার, দুলাল সরকার, লিটন সহ আরো অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

গোলাম কিবরিয়া (স্বপন দেওয়ানজী)র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সভা

আপডেট : ০৮:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬