ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড শেখ বাড়ির কবরস্থানের উপর দিয়ে ড্রেন নির্মাণ বন্ধের আবেদন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় অবস্থিত আল কাউসার স্কুলের সামনে শেখ বাড়ির পারিবারিক কবরস্থানের উপর দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। কবরস্থানের পবিত্রতা ও মর্যাদা রক্ষার দাবিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা শেখ মহিন।
আবেদনে তিনি উল্লেখ করেন, মকিমাবাদ ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত শেখ বাড়ির কবরস্থানটি বহু বছরের পুরোনো এবং তাদের পূর্বপুরুষদের সমাধিস্থল হিসেবে পরিচিত। সম্প্রতি আল কাউসার স্কুল সংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণ কাজ শুরু হলে কবরস্থানের ওপর দিয়েই ড্রেন নির্মাণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এতে কবরস্থানের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনকারী শেখ মহিন কবরস্থানের উপর দিয়ে ড্রেন নির্মাণ না করে বিকল্পভাবে পাশ দিয়ে ড্রেন নির্মাণের জন্য হাজীগঞ্জ পৌরসভার প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি বলেন, “এটি আমাদের পূর্বপুরুষদের কবরস্থান। উন্নয়নমূলক কাজ অবশ্যই প্রয়োজন, তবে কবরস্থানের পবিত্রতা রক্ষা করে বিকল্প পথে ড্রেন নির্মাণ করা উচিত।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারাও কবরস্থানের মর্যাদা অক্ষুণ্ন রেখে উন্নয়ন কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, সামান্য পরিকল্পনা পরিবর্তনের মাধ্যমে কবরস্থান অক্ষত রেখেই ড্রেন নির্মাণ করা সম্ভব।
লিখিত আবেদনটি হাজীগঞ্জ পৌরসভার প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। আবেদনকারী ও এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড শেখ বাড়ির কবরস্থানের উপর দিয়ে ড্রেন নির্মাণ বন্ধের আবেদন

আপডেট : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬