ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়া রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন জান্নাতুল আলম আলমগীর

​চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কচুয়া উপজেলা বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা জান্নাতুল আলম আলমগীর।

​গত রবিবার (২৪ মে) কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এই এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

​কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এই এডহক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটি স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবে এবং এই সময়ের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ​নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষক প্রতিনিধি স্বপন চন্দ্র শীল এবং অভিভাবক প্রতিনিধি সদস্য মাহবুব আলম।

​নতুন দায়িত্ব পাওয়ার এক প্রতিক্রিয়ায় জান্নাতুল আলম আলমগীর বলেন, এই দায়িত্ব আমার জন্য বিশাল এক সম্মান ও বড় ধরনের দায়িত্ববোধের জায়গা। আমি সর্বদা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।

​তিনি আরও বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য নাজমুন নাহার বেবীসহ শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

​উল্লেখ্য, জান্নাতুল আলম আলমগীর একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি ব্যক্তিগত জীবনে খাদিজাতুল কোবরা (রা.) মহিলা ফাজিল মাদ্রাসার প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ঢাকার টোটাল কেয়ার অটোমোবাইলস লিমিটেড-এ অ্যাডমিন অ্যান্ড এইচআর পদে দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবনে তিনি বি.এ, বি.এস.এস (অনার্স), এম.এস.এস ও এল.এল.বি ডিগ্রি অর্জন করেছেন। তার পিতা আব্দুল আউয়াল মজুমদার কাদলা ইউনিয়নের বড়বাড়ী গ্রামের বাসিন্দা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

কচুয়া রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন জান্নাতুল আলম আলমগীর

আপডেট : ০৩:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬