ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার মাদ্রাসাছাত্রের মৃ’ত্যু’র ঘটনায় মিথ্যা মামলায় গ্রেফতার মাওলানা নজরুল ইসলামের মুক্তির দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন

0-0x0-0-0-{}-0-0#

কুমিল্লা জেলার শাকতলা মোখলেছিয়া দ্বীনিয়া মাদ্রাসার ছাত্র আরাফাত হোসেনের পানিতে ডুবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়েরকৃত ‘মিথ্যা মামলায়’ গ্রেফতারকৃত ফরিদগঞ্জের কৃতি সন্তান, প্রখ্যাত দায়ী ও শিক্ষক হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেবের নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎আজ ১৪ জুন ২০২৬, রবিবার বিকেল ৪ ঘটিকায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
‎মানববন্ধনে উপস্থিত ওলামায়ে কেরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, মাওলানা নজরুল ইসলাম এলাকায় একজন অত্যন্ত ভালো, সজ্জন এবং সম্মানিত মানুষ হিসেবে পরিচিত। অথচ গত ২৫ শে মে মাদ্রাসার ছাত্র আরাফাতের পানিতে ডুবে যাওয়ার একটি দুর্ঘটনাজনিত মৃত্যুকে কেন্দ্র করে তাকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও অন্যায়ভাবে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে।
‎বক্তারা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আইন বিভাগের প্রতি জোর দাবি জানিয়ে বলেন
‎মাওলানা নজরুল ইসলামের ওপর দায়েরকৃত সম্পূর্ণ মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
‎তাকে সসম্মানে ও দ্রুত মুক্তি প্রদান করতে হবে।
‎মাদ্রাসাছাত্র আরাফাতের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করতে হবে।
‎সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কোনো অপরাধী থাকলে তাকে আইনের আওতায় আনা হোক, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ভাবে কারাবোগের শিকার না হন।
‎মানববন্ধন শেষে উপস্থিত সকলে মাওলানা নজরুল ইসলামের মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উক্ত মানববন্ধনে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ জনতা ও আলেম সমাজ ব্যানার হাতে অংশ নেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

কুমিল্লার মাদ্রাসাছাত্রের মৃ’ত্যু’র ঘটনায় মিথ্যা মামলায় গ্রেফতার মাওলানা নজরুল ইসলামের মুক্তির দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন

আপডেট : ০৯:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬