ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ ও আমিরাবাদ ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সোমবার (১৫ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ব্যবস্থা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসগুলোকে আরও জনবান্ধব ও কার্যকরভাবে পরিচালনা করতে হবে। সরকারি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহ ও ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম।
পরে তিনি আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেখানকার সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।
স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ছবি-০১
চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
ছবি-০২
চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ ও আমিরাবাদ ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট : ০৩:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬