ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে বার্ষিক ক্যাম্পেইন সভা

অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চল যাই গ্রাম আদালতে। বর্তমান সরকারের এই স্লোগানকে সামনে রেখে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন র‌্যালি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়ন, রাজারগাঁও, হাঁটিলাসহ কয়েকটি ইউনিয়নে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সকালে বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ বাজারে গ্রাম আদালত সেবার ব্যানারে সাধারণ মানুষের অংশগ্রহণে র‌্যালী ও র‌্যালী শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. শহিদুল্লাহ কাউসার গ্রাম আদালতের সেবা ও সুবিধা সম্পর্কে তথ্য তুলে ধরেন। তিনি বলেন, গ্রাম আদালতে আপনার সমস্যা দ্রুত সমাধান করা হয় এবং এতে অর্থনৈতিক তেমন ব্যয় করতে হয় না। কোনরকম হয়রানি ছাড়াই আপনারা গ্রাম আদালতের সেবা নিতে পারবেন। তাহলে উচ্চ আদালতে মামলা জট সৃষ্টি হবে না। এবং আপনারাও অর্থনৈতিক, মানুষিক ও শারীরিক হয়রানি থেকে মুক্তি পাবেন।

সভায় উপস্থিত ছিলেন, বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব তপন চন্দ্র ভৌমিক, হিসাব সহকারী মো. মোস্তফা কামাল, ইউপি সদস্য আতিকুর রহমান পাটওয়ারী, মো. মোস্তফা মিয়া, সিরাজুল ইসলাম, সামাজিক প্রতিনিধি মো. মিজানুর রহমান, মো. মুকবুল মিয়া ও ইউনিয়ন তথ্য সেবা কর্মী মো. আল-আমিনসহ এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ শুকরান হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. সালেহ আহমেদকে ফুলেল শুভেচ্ছা

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে বার্ষিক ক্যাম্পেইন সভা

আপডেট : ০৬:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬