ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার, বহাল থাকছেন বর্তমান কর্মস্থলে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের রাঙ্গামাটিতে পদায়নের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ফলে তিনি আগের মতোই হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৫ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে পূর্বে জারি করা পদায়নের আদেশ বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১০ জুন প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে মো. ইবনে আল জায়েদ হোসেনকে রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তবে সর্বশেষ প্রজ্ঞাপনে সেই আদেশ বাতিল হওয়ায় তিনি হাজীগঞ্জ উপজেলাতেই দায়িত্বে বহাল রয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাজীগঞ্জে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার তদারকি, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জনসচেতনতামূলক নানা কার্যক্রমের মাধ্যমে তিনি স্থানীয়ভাবে পরিচিতি লাভ করেন।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে পরিচালিত অভিযান, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে।
এদিকে তাঁর পদায়নের সিদ্ধান্ত বাতিল হওয়ার খবরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, চলমান প্রশাসনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে।
সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মো. ইবনে আল জায়েদ হোসেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেই দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ শুকরান হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. সালেহ আহমেদকে ফুলেল শুভেচ্ছা

হাজীগঞ্জ ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার, বহাল থাকছেন বর্তমান কর্মস্থলে

আপডেট : ০৯:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬