ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে মহাসড়কের পাশে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বো’মা আ’তঙ্ক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 56

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি তালাবদ্ধ কালো ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে তীব্র বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র‍্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার অভিযান চালায়। পরে ব্যাগটি খুলে ভেতরে কোনো বিস্ফোরক নয়, বরং কিছু কাপড়-চোপড়, একটি পার্স ও পরিচয়পত্র পাওয়া যায়।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনের ভেতরে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনের ভেতরে এক নারী একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে চলে যান। দীর্ঘ সময় ধরে কেউ ব্যাগটি নিতে না আসায় কর্মচারীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

এদিন রাত ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করা শুরু করে। পরে রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খুলে নিশ্চিত হওয়া যায় যে, এর ভেতরে কোনো বোমা বা বিপজ্জনক বিস্ফোরক নেই। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ব্যাগের ভেতরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তার স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স, একটি পার্স এবং কিছু ছেঁড়া কাপড়-চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে এবং কেন ব্যাগটি সেখানে ফেলে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের ম’র’দেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি

সোনারগাঁয়ে মহাসড়কের পাশে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বো’মা আ’তঙ্ক

আপডেট : ০৬:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬