ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাফিজুর রহমানের মুক্তি, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মানববন্ধন

দৈনিক ঢাকা প্রতিদিন-এর অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমানের মুক্তি, সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ের সামনে শহরের চাষাঢ়া নবাব সলিমুল্লাহ সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দৈনিক ঢাকা প্রতিদিন-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সহ-সভাপতি মো. আসলাম মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি ও দৈনিক আমার সময়-এর স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম আরজু, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সময়-এর স্টাফ রিপোর্টার এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ-এর সম্পাদক মো. শহিদুল্লাহ রাসেল, বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি হাজী মুহাম্মদ মুহসিন দেওয়ান, বন্দর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি. কে. রাসেল, দৈনিক যায়যায়দিন-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, দৈনিক রুদ্র বার্তা-এর সম্পাদক মো. শাহ আলম তালুকদার ও নির্বাহী সম্পাদক এইচ. এম. সেকান্দার আলী, এনএএন টিভির প্রোগ্রাম ডিরেক্টর মো. শাহ আলম, দৈনিক আজকের নীরবাংলা-এর বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, মাল্টিমিডিয়া নয়া দিগন্ত-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. সাজু হোসেন, সময় সকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. নাজমুল হোসেন (আশিক) এবং নিউজ ২৪ নারায়ণগঞ্জ-এর সম্পাদক মো. মিঠুন মিয়া।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক হাফিজুর রহমানসহ কারাবন্দী সকল সাংবাদিকের মুক্তি, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, “কলমকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু সত্যকে কখনো থামানো যায় না। একজন সাংবাদিকের শক্তি তার কলম, তার বিবেক এবং সত্য প্রকাশের সাহস। সেই কণ্ঠস্বর যদি অন্যায়ভাবে স্তব্ধ করার চেষ্টা করা হয়, তবে প্রশ্ন জাগে—আজ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

বক্তারা আরও বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে আইনের প্রয়োগ হতে হবে ন্যায়ের ভিত্তিতে। যদি আইনের রক্ষকরাই মানুষের আস্থা ভেঙে দেন, তবে সাধারণ মানুষ কোথায় ন্যায়বিচার পাবে? আমরা কোনো অন্যায়ের পক্ষে নই; আমরা ন্যায়বিচারের পক্ষে। একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার আইনের মাধ্যমেই হোক, তবে তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও সত্যের ভিত্তিতে।”

তারা বলেন, “সাংবাদিকের কণ্ঠ কখনো রুদ্ধ করা যায় না। জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী। তাই অন্যায়ের সঙ্গে আপস করে থেমে থাকার চেয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে লড়াই করে মৃত্যুকেও বরণ করা গৌরবের। এই আদর্শ থেকেই আমরা সাংবাদিকতা করি। অপরাধীদের ভয়ে পিছিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী আদিত্য রূপু, আবুল কালাম আজাদ, মো. লিটন হোসেন, জুয়েল রানা, সাজ্জাদ আহমেদ খোকন, মো. সুজন, মো. মুত্তাদির রহমান, মো. তোফাজ্জল হোসেন, মো. আল আমিন, মো. জাকির আহমেদ, মনির হোসেন, ওয়ারদে রহমানসহ আরও অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের ম’র’দেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি

হাফিজুর রহমানের মুক্তি, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মানববন্ধন

আপডেট : ০৭:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬