ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি নিবন্ধন পেল আঃ ছাত্তার খান ফাউন্ডেশন

সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে আসা আঃ ছাত্তার খান ফাউন্ডেশন সরকারি নিবন্ধন লাভ করেছে। দীর্ঘদিনের সমাজসেবামূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এই নিবন্ধনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

শনিবার (২৬ জুলাই) বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলম খান মঞ্জু এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান খন্দকার-এর হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন সনদ তুলে দেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই আঃ ছাত্তার খান ফাউন্ডেশন নীরবে মানবসেবায় কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধ কোরআনের হাফেজদের আর্থিক ও শিক্ষা সহায়তা, মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষের চিকিৎসা ও সেবাদান, পরিচয়হীন ও অসহায় মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তাসহ নানা মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলম খান মঞ্জুর বলেন, “সরকারি নিবন্ধন পাওয়ার মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা চাই সমাজের অবহেলিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আরও সুসংগঠিতভাবে দাঁড়াতে। সকলের সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে তিনি সব সময় ভালো কাজে আমার পাশে থেকে সাহায্য ও অনুপ্রেরণা জোগান ”

তিনি আরও জানান, ভবিষ্যতে এতিম, প্রতিবন্ধী, অসহায় নারী, দরিদ্র শিক্ষার্থী এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নতুন নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সরকারি নিবন্ধন প্রদানের জন্য জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের মানবসেবার এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের ম’র’দেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি

সরকারি নিবন্ধন পেল আঃ ছাত্তার খান ফাউন্ডেশন

আপডেট : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬