ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হকার উচ্ছেদই সমাধান নয়, পুনর্বাসনেই মিলবে স্থায়ী সমাধান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 124

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে রাতভর অভিযান পরিচালনা করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার লৎফুর রহমানের নেতৃত্বে এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নানের উপস্থিতিতে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, হকার ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ অভিযানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত হওয়ায় সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তবে সচেতন মহল মনে করছেন, শুধু উচ্ছেদ অভিযান চালিয়েই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, উচ্ছেদের কিছুদিন পরই আবার ফুটপাত ও সড়ক দখল হয়ে যায়। ফলে একই সমস্যা বারবার ফিরে আসে।
স্থানীয়দের মতে, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। বাজারের ভেতরে বা নির্ধারিত স্থানে হকারদের জন্য আলাদা জোন তৈরি করা, বাজার ব্যবস্থাপনা আধুনিক করা এবং নিয়মিত প্রশাসনিক তদারকি নিশ্চিত করা গেলে একদিকে যেমন ফুটপাত ও সড়ক দখলমুক্ত থাকবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও সুরক্ষিত হবে।
ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ফুটপাত পথচারীর জন্য এবং সড়ক যানবাহনের জন্য—এই নীতি বাস্তবায়নের পাশাপাশি জীবিকার প্রশ্নটিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কারণ শৃঙ্খলাপূর্ণ বাজার যেমন সবার অধিকার, তেমনি কর্মসংস্থান ও জীবিকার সুযোগ নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সংশ্লিষ্টদের মতে, প্রশাসন, বাজার কমিটি, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজারে স্থায়ী শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ী সমিতির মতবিনিময় 

হকার উচ্ছেদই সমাধান নয়, পুনর্বাসনেই মিলবে স্থায়ী সমাধান

আপডেট : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬